শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুর বিআরটি এতে ঘুষ বাণিজ্য : পরিদর্শক সুমন ক্যাশিয়ার
প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুর বিআরটি এতে ঘুষ বাণিজ্য : পরিদর্শক সুমন ক্যাশিয়ার
২৭৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর বিআরটি এতে ঘুষ বাণিজ্য : পরিদর্শক সুমন ক্যাশিয়ার

--- স্টাফ রিপোর্টার :: গাজীপুর বিআরটিএ অফিসে ঘুষ বাণিজ্য আবার জমে উঠেছে। বাড়ছে দালালদের দৌরাত্ম্য। বন্ধ হচ্ছে না সেবাপ্রার্থীদের ভোগান্তি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অফিসের কার্যক্রম শুরু হলে প্রথমে অতি সতর্কতার সঙ্গে লেনদেন হচ্ছিল। পরে ধীরে ধীরে বাণিজ্যের ধারা পূর্বের অবস্থায় ফিরে আসে।

সরেজমিনে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গাজীপুর সার্কেল জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর পাশে দ্বিতীয় তলায় অবস্থিত। প্রতিষ্ঠানটির একাধিক রুমের সামনে কোন কাজে কারও সঙ্গে লেনদেন না করার পরামর্শ দিয়ে নোটিশ সাঁটানো রয়েছে। বহিরাগতদের কাছ থেকে সাহায্য গ্রহণ না করতেও বলা হয়েছে।
বিভিন্ন গাড়ি বা যানবাহনের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের বিষয়ে বেশির ভাগ সেবাপ্রার্থী অফিসিয়াল নিয়ম-কানুন জানেন না। তারা হয়রানি এড়াতে দালালদের দ্বারস্থ হন। লার্নার কার্ড অনলাইনে পাওয়া গেলেও মূলত পরীক্ষার বোর্ডের নামে হয় বাণিজ্য। দালালরা অফিসের নির্দেশে বোর্ডে পাস কার্ড বাবদ নতুন প্রার্থীপ্রতি দুই হাজার টাকা ও নবায়ন প্রার্থীদের কাছ থেকে দেড় হাজার টাকা করে নেন। টাকা না দিলে ফেল করিয়ে হয়রানি করা হয়। তবে কিছু প্রার্থী নিজেরা আবেদন করে প্রতি বোর্ডে নিজ দক্ষতায় টাকা ছাড়াই উত্তীর্ণ হন।

সংশ্লিষ্টরা জানান, গাজীপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুল ইসলাম সুমন অত্যন্ত ধূর্ত প্রকৃতির। তিনি এখন ক্যাশিয়ারের দায়িত্বে আছেন। তার মনোনীত একাধিক দালাল পুরো দালাল চক্রকে নিয়ন্ত্রণ করেন। তারা বোর্ডের টাকা পরিদর্শক সুমনের কাছে জমা দেন। পরে তা পদ অনুযায়ী ভাগ-বাটোয়ারা হয়।

বিআরটিএ সূত্র জানায়, গাজীপুর বিআরটিএতে বর্তমানে সপ্তাহে একটি বা দুটি পরীক্ষার বোর্ড বসে। মাসে অন্তত ৬০০-৭০০ প্রার্থী উত্তীর্ণ হন। অধিকাংশ হিসাবে চার শতাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়। এতে মাসে আদায়কৃত ঘুষের পরিমাণ দাঁড়ায় প্রায় আট লাখ টাকা।
সূত্র আরও জানায়, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশনে পৃথক ঘুষ আদায় করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ হারুন উর রশিদ এসব বাণিজ্যের বড় অংশ হাতিয়ে নেন বলে অভিযোগ। ভাগাভাগির হারে দ্বিতীয় স্থানে আছেন পরিদর্শক সুমন।

কয়েকজন সেবাপ্রার্থী জানান, তারা দালালদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশনের আবেদন ও ব্যাংকে ফি জমা দিয়েছেন। দালালরা ড্রাইভিং লাইসেন্সের জন্য বোর্ডের টাকাসহ ১০-১৫ হাজার টাকা করে নেন। কর্মকর্তারাই নিজেদের স্বার্থে দালাল লালন করেন।

এদিকে গাজীপুর বিআরটিএর ঘুষ-দুর্নীতি নিয়ে গত ৫ ফেব্রুয়ারি ও ২৯ এপ্রিল একটি সাপ্তাহিক পত্রিকার প্রিন্ট এবং অনলাইন সংস্করণে দুটি প্রতিবেদন প্রকাশিত হলে চলে তোলপাড়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তখনকার সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এরপর ঢাকার গুলশান সার্কেলের সহকারী পরিচালক নাসির উদ্দিন প্রায় এক মাস গাজীপুর বিআরটিএর চলতি দায়িত্বে ছিলেন। বর্তমান সহকারী পরিচালক হারুন উর রশিদ পোস্টিং নিয়ে গত ৯ জুন যোগদান করেন। প্রথমে তিনি সকালের অফিস দুপুরের পর করতেন। ঝুলে থাকতো কাজ। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার সূচিরও পরিবর্তন হয়।
এ ব্যাপারে সহকারী পরিচালক হারুন উর রশিদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি। আর পরিদর্শক সাইদুল ইসলাম সুমন বক্তব্য দিতে রাজি হননি।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ