শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ আটক-১
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ আটক-১
৩৮২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ আটক-১

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার ঈশ্বরগঞ্জ পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৭৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়। আটক উজ্জ্বল (৩০) নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উজ্জ্বল ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার চিহ্নিত মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জগামী ‘শ্যামল ছায়া’পরিবহনে উঠে ঈশ্বরগঞ্জ আসে। একই বাসে থাকা অপর এক যাত্রী হাসান (২৮) নামের এক যুবক ও তার সাথে নেমে তাকে মহাসড়কের পাশে চা স্টলে আটকে রাখে। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ইয়াবা সহ উজ্জ্বলকে থানায় নিয়ে যায়। থানায় উজ্জ্বলের কাছ থেকে উদ্ধারকৃত প্যাকেট খুলে গণনা করে ৭৭৬ পিচ ইয়াবা পাওয়া যায়। থানায় জিজ্ঞাসা বাদের সময় উজ্জ্বল জানায় দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা এনে ঈশ্বরগঞ্জে ত্রিশালের এক পার্টির কাছে অর্থের বিনিময়ে হাত বদল করে আসছিল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “ধৃত যুবকের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যের ভিত্তিতে মাদকচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

ঈশ্বরগঞ্জে দীর্ঘদিন পর উচ্ছ্বাস-উদ্দীপনায় মুখরিত মাইজবাগ ইউনিয়ন বিএনপি


ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইজবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। সোমবার (২৬ মে ২০২৫) বিকেলে মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এমন সম্মেলনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপির তত্ত্বাবধানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপর গত ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। এতে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভুইয়া মনিকে সদস্য সচিব করা হয়। নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়।
মাইজবাগ ইউনিয়নের সম্মেলনে আহ্বায়ক ও সদস্য সচিব পদে একাধিক প্রার্থী নিজ নিজ অনুসারীদের নিয়ে ব্যানার, ফেস্টুন ও মিছিল সহকারে মাঠে উপস্থিত হন। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি।
প্রধান অতিথির বক্তব্যে নেতারা বলেন, “আজকের এই সম্মেলন প্রমাণ করে বিএনপি এখনো জনগণের হৃদয়ে জায়গা করে আছে। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রসর হবো।“
কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, একেএম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল এবং ফরিদ উদ্দিন ভিপি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, পর্যায়ক্রমে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নেই এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সাংগঠনিক কাঠামো নতুন করে গড়ে তোলা হবে।
এ সম্মেলনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ