শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে
৩৫৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: বাংলাদেশের প্রধান ও বৃহত্তম লোকোমোটিভ কারখানায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত উৎপাদন।
দিনাজপুরের পার্বতীপুরে রেল ইঞ্জিনের ভারি মেরামতের জেনারেল ওভারহোলিং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) প্রয়োজনীয় বাজেট ও জনবল না থাকা সত্ত্বেও আউটটার্নে বা উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সুষ্ঠ ব্যবস্থাপনা ও কর্মকর্তা-র্কচারীদের অক্লান্ত পরিশ্রমে নির্ধারিত সময়ের আগেই ২৩টি রেল ইঞ্জিন আউটটার্ন দেওয়া হয়েছে। আগামী দেড় মাসে আরও ৫টি রেল ইঞ্জিন আউটটার্ন বা উৎপাদনের অপেক্ষায় রয়েছে। ২০২৪-২৫ চলতি অর্থবছরে এই কারখানায় ২১টি রেল ইঞ্জিনের ভারি মেরামতের (জেনারেল ওভারহোলিং) আউটটার্ন বা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। রেল ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ তৈরীসহ ইঞ্জিন মেরামতের জন্য কারখানাটিতে মেকানিক্যাল (কারিগরি) সেকশনে মঞ্জুরীপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বরাদ্দ রয়েছে ৫৫৯। কিন্তু বর্তমানে কর্মরত আছে মাত্র ১৩৭ জন কর্মকর্তা-কর্মচারী। প্রতিমাসে ১/২ জন করে অবসরে যাচ্ছেন। চলতি মে মাসে আরও দুইজন অবসরে যাচ্ছেন। বাজেট ও জনবল স্বল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে কারখানটির আউটটার্ন ধরে রাখতে হচ্ছে। ভারি মেরামত শেষে আউটটার্ন করা হয়েছে গত জুন থেকে ২৩ মে পর্যন্ত ২৩ টি। এরমধ্যে ৫ থেকে ৮ বছর পড়ে থাকা কয়েকটি অকেজো ভারি রেল ইঞ্জিন মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। দেশে চলমান যাত্রী ও মালবাহী ট্রেনে ব্যবহৃত প্রতিটি ইঞ্জিন ৬ বছর পরপর পূর্বনির্ধারিত শিডিউল মোতাবেক জেনারেল ওভারহোলিং বা ভারি মেরামত করতে হয়। কারখানার সূত্র জানায়, একটি রেল ইঞ্জিনের স্বাভাবিক আয়ুষ্কাল ২০বছর। আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া প্রতিটি রেল ইঞ্জিনকে ৬ বছর পরপর জেনারেল ওভারহোলিংয়ে (জিওএইচ) জন্য পার্বতীপুরে কেলোকায় পাঠানো হয়। পরে কারখানায় লোকোমোটিভ জিওএইচ করে কার্যক্ষম করে তোলা হয়। জেনারেল ওভারহোলিংয়ের জন্য প্রতিটি ক্রটিপূর্ণ যন্ত্রাংশগুলো পরিবর্তন করে নতুন যন্ত্রাংশ সংযোজন ও অকেজো অংশ মেরামত করে সচল করা হয়। একটি রেল ইঞ্জিনে ৩৪ হাজারের বেশি যন্ত্রাংশ রয়েছে। এসব ইঞ্জিন মেরামতের জন্য বিভিন্ন দেশ থেকে খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়। বাংলাদেশ রেলওয়েতে রেল ইঞ্জিন রয়েছে ২৯৪টি (ব্রডগেজ ১০৮, মিটারগেজ ১৮৬)। ইতোমধ্যে ১৩০টি ইঞ্জিনের আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এর মধ্যে ব্রডগেজ ৬০টি ও মিটারগেজ ৮০টি। রেল বহরে ৬৭ বছর পুরনো ৮টি মিটারগেজ রেল ইঞ্জিন চালু অবস্থায় রয়েছে। আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনগুলোকে বছরের পর বছর ধরে জেনারেল ওভারহোলিং করে সচল রাখা হয়েছে। প্রতিটি রেল ইঞ্জিনকে ৬ বছর পরপর জিওএইচ করার জন্য পার্বতীপুরে কেলোকায় পাঠানো হয়। বর্তমানে এ কেলোকায় বাজেট ও জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। ১৯৯২ সালে সৌদি সরকারের অর্থায়নে ২০৩ কোটি টাকা ব্যয়ে পার্বতীপুরে ১১১ একর জমির ওপর ডিজেলচালিত রেল ইঞ্জিনের জিওএইচ করে কার্যক্ষম করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা স্থাপন করা হয়।
এবিষয়ে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মো: সাইফুল ইসলাম বলেন, কারখানায় বাজেট ও স্বল্প সংখ্যক জনবল দিয়েই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২৩ রেল ইঞ্জিনের আউটটার্ন দেয়া হয়েছে। বাজেট ও জনবল সংকট তারপরেও কাজের গতি থেমে নেই। কারখানাটি দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে সচল রেখেছে। গুরুত্বপূর্ণ এ কারখানায় দীর্ঘদিন ধরে বাজেট ও জনবল সংকট। প্রয়োজনীয় বাজেট ও জনবল পেলে প্রতি মাসে তিনটি আউটটার্ন দেওয়া সম্ভব হবে।

পার্বতীপুরে ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার -৪

পার্বতীপুর :: পার্বতীপুরে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টের আওতায় উপজেলা আওয়ামী লীগের ৩ জন ওয়ার্ড সভাপতি,সম্পাদক সহ ১ জন মাদকদ্রব্য আসামীকে গ্রফতার করেছে পার্বতীপুর মডেল থানার পুলিশ।

জানা গেছে, গত রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মামুনুর রশিদ মামুনের নির্দেশে এস আই সাহেব আলীসহ একদল পুলিশ অভিযান চালিযে ডেভিল হান্ট এবং ৫৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ ১জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৮নং হাবড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমন বাবু (৩০) ৯নং হামিদপুর ইউপির ৯, নং ওয়ার্ড আওয়ালীগের যুগ্ন সম্পাদক সোহেল রানা (৪০), জেলা যুবলীগের ক্রিয়া বিযয়ক সম্পাদক মাজেদুর হক শাহ কে স্ব- স্ব বাড়ি থেকে গ্রেফতার করে। অন্যদিকে শহরের গুলপাড়া মোডের বাজাজ মটর শো রুমের কাছে ৫৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ রাসেল বাবু (২৪) নামের একযুবককে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার সর্দার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।

উল্লেখ্য গত ৪/৮/২০২৪ইং বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করার অপরাধে সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করার কথা জানান পার্বতীপুর মডেল থানার পুলিশ।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ