শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ শনিবার ১৭ মে-২০২৫ চট্টগ্রামের ফটিকছড়ি ঐতিহ্যের হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে ভদন্ত বিজয়ানন্দ থেরো ৪১ তম জন্মদিন পালন করা হয়।
ভদন্ত বিজয়ানন্দ থেরো চট্টগ্রাম বিভাগের বৌদ্ধ ভিক্ষুদের তরুন প্রজন্মের সৃজনশীল মেধার আলোকিত সুদেশক, ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোঅর্ডিনেটর, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের প্রকল্প সম্পাদক, উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব,মানবিক সংগঠন ধাম্মামিশন ফাউন্ডেশনের সভাপতি,অনলাইন ভিত্তিক দি মিশন টিভির পরিচালক,ভুজপুরের ঐতিহ্যবাহী হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু তাঁর শুভ জন্মদিন পালন করেন ফটিকছড়ি ঐতিহ্যের ভুজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা।
হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে আগত ভিক্ষু সংঘ এবং বিভিন্ন স্থান থেকে আগত পূপূর্ণিথীরা ভদন্ত বিজয়ানন্দ থেরো’কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
ভদন্ত বিজয়ানন্দ থেরোর জন্মদিন উপলক্ষে হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে সংঘদান, অষ্টপরিস্কার দান, ভিক্ষ সংঘের পিন্ডিদান ও আগত পূর্ণিথীরা দুপুরের আহার গ্রহন করেন।
এই মহতী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত রতনপ্রিয় মহাথেরো ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস এর সভাপতি সুমেধ বড়ুয়া।
এসময় ভদন্ত উপতিষ্যমিত্র থেরো, ভদন্ত অমৃতানন্দ থেরো, ভদন্ত সত্যজিত থেরো, ভদন্ত পঞ্ঞাদীপা ভিক্ষু, ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি জিনাংসু বড়ুয়া, ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার মহাসচিব প্রকৌশলী সমীরন বড়ুয়া ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারন সম্পাদক নির্মল বড়ুয়ার মিলন প্রমূখ উপস্থিত ছিলেন ।
পরে হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ শিশু কিশোরদের নিয়ে বিজয়ানন্দ থেরো নিজের জন্মদিনের কেক কাটেন।
খুবই চমৎকার একটা আয়োজনে ফটিকছড়ি ঐতিহ্যের ভুজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে শতাধিক পূণ্যর্থী প্রানবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 