বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বতীপুরে শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ পারভীনের
পার্বতীপুরে শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ পারভীনের
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে সহকারী শিক্ষক নিয়োগের নামে উপজেলার পূর্ব হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের খোদেজা পারভিন নামে এক আবেদন প্রার্থী।
আজ বৃহস্পতিবার ১৫ মে সকাল ১১ টায় পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা পারভিন বলেন, গত ১ জানুয়ারি ২০০০ সালে সহকারী শিক্ষক পদে প্রতিষ্ঠানে যোগদান করি এবং ২ জানুয়ারি ২০০১ তারিখে সহকারী শিক্ষক পদে চাকুরি স্থায়ী করন হয়। নিয়োগের কাগজপত্র চাওয়া হলে প্রধান শিক্ষক কালক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী তার নিজ স্ত্রী রাফেজা খাতুনকে নিয়ম বহির্ভূত উক্ত পদে নিয়োগ প্রদান করেন। লাইব্রেরিয়ান পদে আমি পরিক্ষায় অংশগ্রহণ না করেও নিয়োগ পরিক্ষার রেজাল্ট শীটে আমার নাম উল্লেখ করে আমাকে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রদানের কথা বলে প্রতারিত করেন।
এদিকে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে দফায় দফায় তার কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ধরা হয়। খোদেজা পারভীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুসলিমুর রহমান, সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন, সাংগঠনিক সম্পাদক রুকুনুজ জামান বাবুল, অর্থ সম্পাদক মশিউর রহমান, ক্রিড়া সম্পাদক আমজাদ হোসেন, সাধারণ সদস্য হেলাল উদ্দিন্ও শাহিনুর আলম ও ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 