শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাউজানে যুবদলকর্মীকে মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করে হত্যা
প্রথম পাতা » অপরাধ » রাউজানে যুবদলকর্মীকে মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করে হত্যা
৪১২ বার পঠিত
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে যুবদলকর্মীকে মুখে অস্ত্র ঢুকিয়ে গুলি করে হত্যা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. আবদুল্লাহ মানিক আবদুল্লাহ (৩৭) নামে এক যুবদলকর্মী খুন হয়েছেন।
১৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়া এলাকার ভান্ডারী কলোনিতে এ ঘটনা ঘটে।
রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করেন ওই কলোনি হতে। নিহত মো. মানিক ওই এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। নিহতের মা পাখিজা বেগম বলেন, ৫ ই আগস্টের পর দেশে আসেন মানিক। গ্রামের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেই এলাকায় সবসময় থাকতেনা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম শহরের ভাড়া বাসায় থাকতেন। তবে গত কয়েক মাস আগেই মানিক নিয়মিত এলাকায় থাকতেন। গতকাল রাতে আমার ছেলে বাড়ির কাছাকাছি একটি ভাড়া ঘরে ভাত খেতে গেলে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। আমার ছেলে একজন ভালো মানুষ ছিলো। কেন হত্যা করা হল আমার সন্তানকে এটার দৃষ্টান্তমূলক বিচার চাই। বোন নাছিমা আকতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাজানীতির কারণে ১৫ বছর আগেও আমার একটা ভাইকে আমরা হারিয়েছি, আজও এক ভাই হারিয়েছি। আমার ভাইকে সন্ত্রাসীরা ভাত খাওয়া সময় মুখে অস্ত্র ঢুকিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়ের অবুঝ দুই সন্তান তারা এখন বাবা কাকে ডাকবে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। জানা গেছে, নিহত যুবদলকর্মী মানিক বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। এবং উপজেলা যুবদলের কর্মী ছিলেন। সেই ইট-বালির ব্যবসায় জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে, শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিল মানিক।
এসময় অজ্ঞাতনামা ১০-১২ অস্ত্রধারী সন্ত্রাসী শর্টগান এর গুলি করে এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীরা মুখোশধারী ছিল।
খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির আরেক গ্রুপের নেতাদের সঙ্গে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ড বিরোধের জের ঘটতে পারে।
এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ৫’ই আগস্টের পর হতে রাউজানের রাজনীতির মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৭জন নেতাকর্মী খুনের ঘটনা ঘটছে।
এসব ঘটনা নিয়ে এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। উত্তর জেলা বিএনপির নেতা হাজী জসীম উদ্দিন বলেন, মানিক আমাদের যুবদলের কর্মী ছিল। আমরা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কর্মী হিসেবে কাজ করি। ফজল হক গ্রুপ, মামুন গ্রুপ, ফরিদ গ্রুপের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আগেও তাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এবং থানায় মামলাও হয়নি।
ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ