বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালো রাঙামাটি জেলা পরিষদ
শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালো রাঙামাটি জেলা পরিষদ
আহমদ বিলাল খান :: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকালে গণমাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের আবারও নিবন্ধনের সুযোগ দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃত্তিপ্রার্থী শিক্ষার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। ২০২৪-২০২৫ অর্থ বছরের ‘শিক্ষা উপবৃত্তি-২০২৫ প্রদানের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd অথবা https://www.scholarship.rhdcbd.org -তে সময়সীমা নির্ধারিত ছিল ১৭/০৪/২০২৫ রাত ১২.০০টা পর্যন্ত। যে সকল শিক্ষার্থীরা এখনও আবেদন করেন নাই তা পুনরায় বিবেচনা করে আগামী ৩০/০৪/২০২৫খ্রি. রাত ১২টা পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে স্মারক নং-নং-২৯. ৩৪. ৮৪০০. ২০৭. ৩৩. ০০২. ২৫-৭২৫ তারিখ:০৯/০৩/২০২৫ মূলে জারীকৃত বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনে সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিতকরণের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।




প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে 