শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা
২৭৮ বার পঠিত
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রেমিক বিয়ে না করায় তরুণীর আত্মহত্যা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে হিন্দু ছেলের সাথে প্রেমে ব্যর্থ হয়ে মুসলমান মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার খনজোর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের রফিকুল ভান্ডারির কলেজ পড়ুয়া মেয়ে তানিয়া সুলতানা রিতুর (১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমার (৩৫)। মোহন্ত কুমার রিতুকে প্রাইভেট পড়ানোর সুবাদে গত প্রায় ৩ বছর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি মোহন্ত অন্যত্র বিয়ে করলেও রিতু তাকে বিয়ে করতে অনড় থাকে। মোহন্ত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে গতকাল সকালে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

গাজায় শহীদদের মাগফিরাত কামনায় আত্রাইয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত
আত্রাই :: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় নওগাঁর আত্রাই উপজেলার বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বান্ধাইখাড়া হাফেজিয়া মাদ্রাসার শ্রেণী কক্ষে সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা মোনাজাতে অংশ নেয়। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, ‘ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।

বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারি শিক্ষক হাবিবুল্লাহ বলেন, ‘ইসরায়েলের বর্বরোচিত হামলায় শিশুদের হত্যার দৃশ্যে আমাদের সন্তানের মুখ আমরা দেখতে পাই, যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ আমাদের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে যাচ্ছে।

সেই তাড়না থেকে আজ দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তিনি আরো বলেন, অবিলম্বে এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক ছনি সরকার বলেন, ‘মানবতার ধোঁয়া তোলা যে সমস্ত শক্তিধর দেশগুলো মানবতার কথা বলে, তাদের ভিতরেই তো মানবতার লেশমাত্র নেই। মুখেই শুধু মানবতার কথা বলে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, ফিলিস্তিনের গাজার শিশু-নারীসহ সকল জনগণের উপর নির্বিচারে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, পরবর্তী প্রজন্মের জন্য তা খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। ইতিহাস কী মুছে যাবে? নাকি করুণ ইতিহাস পৃথিবীর কাছে লজ্জিত হবে? সর্বোপরি এই গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি ।

দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বান্ধাইখাড়া টেকনিক্যাল কলেজের লাইব্রেরিয়ান জহুরুল ইসলাম বলেন, “একজন শিক্ষক হিসেবে শিশুদের চোখের দিকে তাকিয়ে আমি ভাবি, গাজার শিশুরাও তো আমাদেরই মতো। কিন্তু তারা প্রতিনিয়ত মৃত্যুভয়ে আছে।

আমরা নীরব থাকতে পারি না। এই দোয়া আমাদের বিবেকের প্রতিধ্বনি।

আত্রাইয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ
আত্রাই :: নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং নির্মূলে কমিউনিটি পুলিশিং বিষয়ক বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোরগ্যাং, আতœহত্যা রোধ, বাল্যবিবাহ, ইফটিজিং ও নারী নির্যাতন বিরোধী এ বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার এসআই রজব আলী, এ এস আই আশরাফুল, উপজেলা বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।





ছবি গ্যালারী এর আরও খবর

বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত

আর্কাইভ