শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বৈসাবি উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ
বৈসাবি উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ
রুমা :: ১২ এপ্রিল ২০২৫ বাংলা নববর্ষ ও স্টার সানডে সামনে রেখে পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে বান্দরবানের রুমা সেনা জোন (৩৮ বেংগল) কর্তৃক আয়োজিত এক মানবিক কার্যক্রমে উপজাতীয় পাড়াবাসীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রুমা সেনা জোনের অধীন পাইক্ষং পাড়া, দেবতা পাহাড় ও খামতাং পাড়ায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপ-অধিনায়ক ৩৮ বেংগলের তত্ত্বাবধানে পাড়াবাসীদের মাঝে কেক, বড়দের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, মহিলাদের জন্য বুনন সুতা, ছেলেদের জন্য ফুটবল এবং শিশুদের জন্য খেলনা ও চকলেট প্রদান করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, কুকিচিন সন্ত্রাসীদের ভয়ে দীর্ঘদিন পালিয়ে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা বম সম্প্রদায়ের ২৫টি পরিবারের জন্য সেনাবাহিনী অতিরিক্ত মানবিক সহায়তা হিসেবে ৩৭৫ কেজি চাল, ৫০ কেজি চিনি, ৫০ কেজি তৈল এবং ৭৫ কেজি ডাল বিতরণ করে। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেছে। অনেকেই মনে করেন, এমন সহমর্মিতাপূর্ণ কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ভিত্তি সুদৃঢ় করতে সহায়ক। বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো এবারও প্রমাণ করেছে, শুধু নিরাপত্তা নয়, উন্নয়ন ও মানবিক সহায়তায়ও তারা পাহাড়বাসীর পাশে অটলভাবে রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এই উন্নয়নধারা ও সহযোগিতা অব্যাহত থাকবে।




রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা 