শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটির বিলাইছড়ির অত্যন্ত গহীন ও দুর্গম পার্বত্য অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেদিলেন বিজিবি
রাঙামাটির বিলাইছড়ির অত্যন্ত গহীন ও দুর্গম পার্বত্য অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেদিলেন বিজিবি
রুমা :: বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত গহীন ও দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানি নিশ্চিতকল্পে ১ হাজার ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি।
গতকাল ১১ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট ১ হাজার ফুট পানির পাইপ হস্তান্তর করেন। এসময় বিজিবির জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজিবির রুমা ব্যাটালিয়ন সদর থেকে ৪৫ কিলোমিটার দুরবর্তী দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল। গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দুরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১ হাজার ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন। পাহাড়ী জনগোষ্ঠীর এ মানবিক আবেদনে সাড়া দিয়ে সেক্টর কমান্ডার মহোদয় তাদের সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উদ্যোগে শুক্রবার দুর্গম দোপানিছড়া পাড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১ হাজার ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে 