মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ফটিকছড়িতে মা-ভাইয়ের হত্যাকারী ঘাতক ইয়াছিন গ্রেপ্তার
ফটিকছড়িতে মা-ভাইয়ের হত্যাকারী ঘাতক ইয়াছিন গ্রেপ্তার
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে আপন মা এবং ভাই হত্যাকারী ঘাতক মোহাম্মদ ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাতে উপজেলার কাঞ্চননগর থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে তার মা জোলেখা খাতুন (৬০) এবং ছোট ভাই মো: মাসুম (৩৫) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যায়।
নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদ এর ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।
এদিকে ঘাতক ইয়াসিনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ভূজপুর থানার সামনে ঘেরাও করতে দেখা যায় স্থানীয় জনতাকে।
পরে আসামী ইয়াসিনকে সেনা, পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল হক বলেন,ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 