সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়াতে শিশু ধর্ষণের অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
কুষ্টিয়াতে শিশু ধর্ষণের অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত রবিবার ৬ এপ্রিল বেলা ১২টার দিকে এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার খবির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল।
এ সুযোগে ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়।
ওসি মমিনুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 