শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে রাঙামাটিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে রাঙামাটিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাজু :: ফিলিস্তিনে চলমান সংঘাত ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ মার্চ শুক্রবার মাগরিবের নামাজের পর রাঙামাটি শহরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন, সহ-সভাপতি একেএম ইসরাইল, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইমাম হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মাদ বেলাল, সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মাদ হোসাইন মল্লিক প্রমুখ।
সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন, “ফিলিস্তিনে সংঘটিত হামলা মানবতাবিরোধী অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।”
বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের কোনো অধিকার নেই। জাতিসংঘকে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে হবে এবং মুসলিম বিশ্বের উচিত ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিতদের পাশে দাঁড়ানো।”
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন জিন্দাবাদ”, “নিরীহ মুসলিমদের ওপর হামলা বন্ধ করো”, “জাতিসংঘ জবাব দাও” ইত্যাদি স্লোগান দেন।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ 