শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » লংগদুতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল
লংগদুতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল
রাজু :: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, লংগদু উপজেলা শাখার উদ্যোগে ২১ মার্চ-২০২৫ শুক্রবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাঙামাটি জেলা আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সংগঠক কলিন্স চাকমা, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জিসান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ শাখার সদস্য সচিব রবিউল আওয়াল এবং লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংগদু উপজেলা শাখার সদস্য সচিব আকিব উদ্দিন সাগর এবং সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ সরকার।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং আগামী দিনে ন্যায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 