শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আলীকদমে সেনাবাহিনীর অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক
আলীকদমে সেনাবাহিনীর অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক
গত ১৪ মার্চ ২০২৫ শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম মংলাই পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী বিকেল ৫ টায় মংলাই পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
পরে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে মাতাল অবস্থায় আটক করা হয়।
অভিযান শেষে সেনাবাহিনী ০৬টি গাদা বন্দুক, কিছু গোলাবারুদ ও ৩ বোতল দেশীয় মদ উদ্ধার করে। সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালিত হবে।




হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড 