বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই
জাতীয় নির্বাচনের মূল কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই
আজ বৃহস্পতিবার বিকালে ৯ জানুয়ারি-২০২৫ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানই সরকারের মূল দায়িত্ব, স্থানীয় সরকারের নির্বাচন নয়। জাতীয় নির্বাচনের আগে বা জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত নয়।
গত ১৬ বছর ধরে দেশের মানুষ যে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকারের দায়িত্ব হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করে সেই জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর অন্যথা হলে সরকারের উদ্দেশ্য নিয়েই নানা প্রশ্ন উঠতে থাকবে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে। তদুপরি রাজনৈতিক দল ও জনগণের দিক থেকেও প্রধান দাবি হচ্ছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথ সুগম করা।
তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান বিষয় ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই প্রধান কর্তব্য থেকে সরকারের সরে যাওয়ার অবকাশ নেই।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় ঐক্যমত কমিশন দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করবে এবং রুপান্তরের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সমঝোতা গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি যুবদের আত্মকর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি যুবদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে যুব নেতৃত্বের প্রতি আহবান জানান।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, রতন মোহান্ত ও মোহাম্মদ রিয়েল প্রমুখ।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 