শিরোনাম:
●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে শিশু হত্যার অপরাধে অংবাচিং মারমা’র ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে শিশু হত্যার অপরাধে অংবাচিং মারমা’র ফাঁসি
৫৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শিশু হত্যার অপরাধে অংবাচিং মারমা’র ফাঁসি

--- নির্মল বড়ুয়া মিলন :: আজ ১৩ জুন-২০২৪ বৃহস্পতিবার ধর্ষনের চেষ্টা ও ৯ বছরের শিশুকে হত্যার অপরাধে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করেন।
ভিকটিমকে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়ে ৯ বছরের নিষ্পাপ শিশুকে হত্যার অপরাধে আসামি অংবাচিং মারমা প্রকাশ আবাসু প্রকাশ বামং (৪৬), পিতা- উচাখ্যাই মারমা, মাতা- উসাং মারমা, গ্রাম- বড়খোলা পাড়া, থানা- চন্দ্রঘোনা,জেলা- রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা বামং-কে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (৪) (খ) ধারার অপরাধের দায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩০২ ধারা অপরাধের দায়ে মৃত্যুদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার দন্ড প্রদান করা হয়। আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এ. ই. এম. ইসমাইল হোসেন (জেলা ও দায়রা জজ) আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ জানাযায়, মামলার বাদি সাধুই অং মারমা রাঙামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানাধীন ২ নং রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অধীন পূর্ব কোদালা গ্রামের বাসিন্দা। তার ৯ বছর বয়সী শিশু কন্যা মিতালী মারমা এই মামলার ভিকটিম। ঘটনার সময় সে পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। আসামি অংবাচিং মারমা প্রকাশ আবাসু প্রকাশ বামং ভিকটিমের প্রাইভেট শিক্ষক। আসামি পূর্ব কোদালা বদ্দর পাড়ায় তার মামা ডাঃ অং সুইপ্রু মারমার ঘরে শিশুদের প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন গত ০২-০২-২০১৯ ইংরেজি তারিখ সকাল ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে এজাহারকারী তার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য আসামির কাছে দিয়ে আসেন। সেখানে বিভিন্ন স্কুলের আরো ৪ জন ছাত্র-ছাত্রী প্রাইভেট পড়ত। আসামি সকাল সাড়ে ৯ টার দিকে অন্য বাচ্চাদের ছুটি দিয়ে ভিকটিমকে আরও পড়ানোর অযুহাতে রেখে দেন। এরপর আসামি ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ করতে চাইলে ভিকটিম কান্নাকাটি শুরু করে ও চিৎকার দেয়। আসামি তখন ক্ষিপ্ত হয়ে ভিকটিমের মুখ চেপে ধরে এবং এক পর্যায়ে ভিকটিমের গলায় সুতলি ও কাপড়ের ব্যাগের ফিতা দিয়ে প্যাঁচিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। তারপর ভিকটিমের লাশ গোপন করার উদ্দেশ্যে তা চটের বস্তায় ভরে ঘরের মাচার উপর তুলে রাখে। ভিকটিম প্রাইভেট পড়া শেষে স্কুলে গিয়ে সেখান থেকে বিকাল ৪টার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু সে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত ফিরে না আসায় এজাহারকারী ও তার স্ত্রী এবং পাড়া প্রতিবেশী মিলে ভিকটিমকে খুঁজতে থাকেন। তারা আসামির নিকট ভিকটিমের অবস্থান জানতে চাইলে আসামি তাদের তাকে বলে যে, ভিকটিম পড়াশুনায় দুর্বল হওয়ায় তিনি তাকে অতিরিক্ত ৩০ মিনিট পড়িয়ে ছুটি দিয়েছেন। আসামির আচরণ সন্দেহজনক হওয়ায় এজাহারকারী ও তার সঙ্গীয় লোকজন আসামীর বাড়ীর চারপাশে পাহারা দিতে থাকেন। গত ০২-০২- ২০১৯ ইংরেজি তারিখ দিবাগত রাত অর্থাৎ ০৩-০২-২০১৯ ইংরেজি তারিখ ভোর অনুমান ৪টার সময় আসামি ঐ বাড়ী থেকে ভিকটিমের লাশ ভর্তি বস্তা নিয়ে বের হলে এজাহারকারীসহ সাক্ষীগণ তাকে বস্তাসহ আটক করেন। এজাহারকারী ও উপস্থিত লোকজন ভিকটিমের লাশ দেখতে পায়। তারা আসামিকে বেঁধে ফেলে। আসামি সেখানে গণপিটুনির শিকার হয়। এই বিষয়ে থানার সংবাদ দেয়া হলে চন্দ্রঘোনা থানার এস আই মোঃ ইস্রাফিল আসেন এবং ভিকটিমের লাশসহ আসামিকে জনগণ কর্তৃক আটককৃত অবস্থায় পান। তিনি আসামিকে গ্রেফতার কারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আসেন। থানার আসামির বিরুদ্ধে ভিকটিমকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগে এজাহার দায়ের করেন। তৎপ্রেক্ষিতে চন্দ্রঘোনা থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন আসামি অংবাচিং মারমা প্রকাশ আবাসু প্রকাশ বামং এর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানার মামলা নং- ০১, তারিখ- ০৩-০২-২০১৯ ইংরেজি, ধারা-নারী ও শিশু নির্যাত দমন আইন, ২০০০ এর ৯ (২) তৎসহ পেনাল কোড, ১৮৬০ এর ২০১ রুজু করেন। মামলার তদন্তভার এস আই মোঃ ইস্রাফিল এর উপর অর্পণ করা হয়।
তদন্তকালে আসামি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহেদ আহমদ এর নিকট ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান বলেন যে, তিনি ভিকটিমকে ধর্ষণ করতে চাইলে সে কান্নাকাটি ও চিৎকার করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এবং তার লাশ বস্তায় ভরে ফেলে দেয়ার চেষ্টা করেছিলেন।
মামলার আইও আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, হত্যা ও লাশ গুমের চেষ্টার অপরাধের বিচারের জন্য চন্দ্রঘোনা থানার অভিযোগপত্র নং-১১, তারিখঃ ০৫-০৮-২০১৯ ইংরেজি, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (৪) (খ) ও তৎসহ পেনাল কোড, ১৮৬০ এর ধারা ৩০২ ও ২০১ দাখিল করেন।
রাষ্ট্র পক্ষ মামলা প্রমানের জন্য মোট ২০ জন স্বাক্ষী উপস্থাপন করে।
রাষ্ট্রপক্ষে উপস্থাপিত মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, মেডিক্যাল সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য ও ঘটনার পারিপার্শ্বিক অবস্থাগত সাক্ষ্য বা Circumstantial evidence পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং সর্বনিম্ন শাস্তি ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং তৎসহ অর্থদন্ড। ১৮৬০ সালের পেনাল কোড এর ৩০২ ধারার অপরাধের সাজা মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং তৎসহ অর্থদন্ডিত করেন।

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর এ প্রথম কোন অপরাধিকে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে বিজ্ঞ আইনজীবী ছিলেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম ও বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি।
আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও এ্যাডভোকেট ঊষাময় খীসা।
আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন আজকের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
এ মামলার বাদি সাধুই অং মারমা আসামি অংবাচিং মারমা প্রকাশ আবাসু প্রকাশ বামং-কে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায়ে তিনি খুশি বলে জানান গণমাধ্যমকে।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ