বুধবার ● ১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মিরসরাইয়ের করেরহাটে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
মিরসরাইয়ের করেরহাটে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল বিকাল ৩ টার সময় হাবিলদারবাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়।
হাবিলদারবাসা এলাকাবাসীর উদ্যোগে করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় ও করেরহাট ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাবিলদারবাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল করিম আল ফেনবী ও হাজী ইউনুস আলী জামে মসজিদের খতিব আবুল কালামের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ নামাজের ইমামতি করেন পশ্চিম জোয়ার কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মমিনুল ইসলাম।
নামাজ শুরুর আগে বক্তব্য রাখেন সরকারতালুক জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর, পশ্চিম জোয়ার মুহুরি বাড়ি (চেয়ারম্যান বাড়ি) জামে মসজিদের খতিব আবদুল হালিম ও জয়পুর পূর্ব জোয়ার জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ প্রমুখ।
নামাজে করেরহাট ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব, হাবিলদারবাসা এলাকাবাসী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উক্ত নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পশ্চিম জোয়ার কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মমিনুল ইসলাম।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ 