বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকছড়িতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
মানিকছড়িতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে নির্মাণাধীন টিনসেট ঘরের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ২৪ এপ্রিল বিকেলে উপজেলার গচ্ছাবিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার ঘোরখানা এলাকার বাসিন্দা মো: শফিকুল ইসলামের বড় ছেলে। মৃত্যুকাল পিতা,মাতা,স্ত্রী, ২শিশু সন্তান রেখে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রুবেল পেশায় একজন নির্মাণ শ্রমিক (কাঠ ও রাজমিস্ত্রি) ছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার বেলা আড়াইটায় উপজেলার গচ্ছাবিল এলাকায় একটি টিনসেট ঘরের সিলিংয়ের (ছাদ) কাজ করার সময় পা পিছলে পড়ে নিচে থাকা কাঠের ভারি টুকরোর সাথে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
মানিকছড়ি থানা ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল 