শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ ●   অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ●   তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ ●   নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প ●   রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি ●   রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন ●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে নিহত-১
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে নিহত-১
২৭৬ বার পঠিত
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে নিহত-১

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের দ্বন্দ্বে বড় ভাই নিহত হয়েছে। শুক্রবার দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে অসুস্থ হয়ে বড় ভাই নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজ তুলন্দর গ্রামের মৃত সৈয়দ জালাল উদ্দিন আহাম্মদের পুত্র সৈয়দ এমদাদুল হক (৫৭) ও তার আপন ছোট ভাই সৈয়দ আশরাফুল হক (৫২) এর মাঝে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে শুক্রবার সকালে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায় বড় ভাই এমদাদুল হক শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্ত্রী ও মেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের ভাগিনা মাহবুবুর রহমান মামুন জানান, আমি প্রথমে আমার এক মামার মাধ্যমে জানতে পারি জায়গা জমি নিয়ে মারামারির এক পর্যায়ে মাথায় আঘাতে আমার খালু মারা যান। পরে এসে জানতে পারি কোন মারামারি হয়নি। তবে কথা কাটাকাটির সময় স্টোক করে মারা যান।

এবিষয়ে নিহতের মেয়ে সৈয়দা সুমাইয়া হক ইভা জানান, তার চাচা আশরাফুল হকের সাথে বাড়ির জায়গা জমি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচার কথার আঘাত সইতে না পেরে তার বাবা স্টোক করেন। পরে বাবাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বাবাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমার বাবা আগে থেকেই কিডনি, হার্ড ও প্রেশারের রোগি ছিলেন। ডাক্তার বাবাকে উত্তেজিত না হওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্ত আজ চাচার কথার আঘাত সইতে না পেরে উত্তেজিত হওয়ায় স্টোক করে বাবা মারা যান।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





আর্কাইভ