মঙ্গলবার ● ১২ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে ইয়াবা ব্যবসায়ী সহ গ্রেফতার-২
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পৌর শহরের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা সহ ও তারুন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জিআর মামলার পলাতক আসামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, পৌর শহরের টিএন্ডটি রোডের দত্তপাড়া এলাকা থেকে মৃত ফিরোজ আলীর পুত্র ফরহাদ (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করলেও অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
অপরদিকে জিআর মামলার পলাতক আসামী উপজেলার তারুদিয়া ইউনিয়নের সাকুয়া মাঝের চর গ্রামের মৃত নবী হোসেনের পুত্র দুলাল মিয়া (৪৩)কে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আসামী ফরহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে সোর্প করা হয়েছে।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 