শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » প্রাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
আজ ৮ মার্চ, ২০২৪ প্রাইম ইউনিভার্সিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য, প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী, সেক্রেটারি জেনারেল, বোর্ড অব ট্রাস্টিজ ও বীরমুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার, প্রফেসর ডঃ আব্দুর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, ক্যাপ্টেন এমএ জব্বার, বিএন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক , মো: হুমায়ুন করিব লষ্কর, , বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক. ড. মমতাজ বেগম (মম)। এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের নারী অনুষদ সদস্য ও শিক্ষার্থীগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে নারী দিবসের গুরুত্ব উল্লেখ করে বাংলাদেশের নারী উন্নয়নে সরকারে বিভিন্ন পদক্ষেপের গুরুত্বসহকারে বর্ণনা করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্নক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য ভূমিকার কথা স্মরণ করেন। তিনি প্রাইম ইউনিভার্সিটির কর্মরত নারী শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরুপ প্রতিবছর নারী দিবসে সন্মাননা প্রদানের ঘোষণা দেন। এছাড়াও প্রাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য তিনি উদ্যোক্তাদের আন্তরিক জ্ঞাপন করেন।
বিশেষ অতিথিবৃন্দ ও অন্যান্য বক্তারা নারী দিবসের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য প্রদান করেন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারী উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীদের কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার 