শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল
বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হলেন খাইরুল
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দৈনিক প্রতিদিনের কাগজের ক্রাইম ক্যাটাগরীতে ২০২৩ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন। বৃহস্পতিবার (৭ মার্চ) জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত ড্রিম ভিলেজ পার্ক ও রিসোর্ট লিমিটেডে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়।
সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক। সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি এর পাশাপাশি জনপ্রিন অনলাইন পোর্টাল দুর্নীতি বার্তার প্রকাশক। বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ার তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার পরিচালনা ও সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ এবং সারাদেশ থেকে আসা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, সারা বছরের সকল দিক বিবেচনা করে বর্ষসেরা সাংবাদিক ঘোষণা করা হয়। যাতে অন্যান্য সদস্যরাও তাদের সংবাদ পরিবেশনা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে অনুপ্রাণিত হয়।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 