শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনজনের কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনজনের কারাদণ্ড
২৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিনজনের কারাদণ্ড

--- মিরসরাই (চট্গ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে এক ইউপি সদস্যসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৯ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোসলেম উদ্দিন (২৫) ও সোহরাব হোসেনকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান বলেন, মধ্যম তালবাড়িয়ায় পাহাড়ের মাটি কেটে ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়েছে। এদের একজনকে তিন মাসের ও দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মো: সাদেক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক হিঙ্গুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আজমনগর এলাকার এরশাদ উল্লাহ ডাক্তার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ড্রাইভারের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের পাশে প্রশ্রাব করতে যায়। প্রশ্রাব শেষে উঠে রেল লাইনে উঠা মাত্র চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান জানান, ‘বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে আমার ওয়ার্ডের সাদেক মারা গেছে। দেহ থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।’

জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, ‘দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার আগে লাশ বাড়ি নিয়ে যায় এবং এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেনের মোবাইলে ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।





আর্কাইভ