শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » গুইমারার ৫ ইটভাটায় অভিযান : ৪ মালিককে জরিমানা
গুইমারার ৫ ইটভাটায় অভিযান : ৪ মালিককে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪টি ইট ভাটার মালিককে ২লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) সকাল থেকে দুপর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। অভিযানে পুলিশ সদস্য ও বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে উপজেলার আমতলীপাড়ার মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, এসবি ইটভাটার মালিক শহিদ উল্ল্যাহ, ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, বাইল্যাছড়ির মদিনা ইট ভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় জ্বলানি কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, গুইমারা উপজেলার ৫টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪টি ইটভাটার প্রতিটিকে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে ৫০হাজার টাকা করে, মোট ২লাখ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ৪টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এমএসবি ইটভাটায় জ্বলানি কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি। তিনি আরো বলেন, গুইমারা উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 