শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক : ৫ জন উধাও
প্রথম পাতা » অপরাধ » ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক : ৫ জন উধাও
৫৭৪ বার পঠিত
রবিবার ● ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক : ৫ জন উধাও

ছবি : সংবাদ সংক্রান্তমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৮ জন রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে যাওয়ার পথে বঙ্গবন্ধু শিল্প জোন এলাকায় এসে পৌঁছালে তাদেরকে আটক করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।

আজ রবিবার ১১ জুলাই ভোর ৫টার দিকে উপজেলার বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকার সুপার ডাইকের দক্ষিণ পাশ থেকে আটককৃত রোহিঙ্গারা হলো মো. আলী উল্লাহ (২৫), নজুমা বেগম (২০), আবদুর রশীদ (৩০), আবদুল মজিদ (২১), সামিরা (১৯), মনসুর আলম (২৮), ছলিমা বেগম (২৬), মর্জিনা আক্তার (২২), রোকেয়া আক্তার (২১), আছমিদা (১৯), উম্মে হাবিবা (২১), সামছুননাহার (৩), ইমরান খান (৮), হামিদা বেগম (৭), মোশারাফা বেগম (৬), সামিয়া বেগম (২), মুনতাহা সুলতানা রিনা (৬), আবদুল রহমান (২)। এছাড়াও রোববার সকাল সাড়ে ৯টায় আরো ৫ জন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করলে তারা পার্শ্ববর্তী উপকূল বনে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান করা হচ্ছে। জোরারগঞ্জ থানার ওসি-তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, ভাসানচর থেকে পালিয়ে আসার সময় বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল এলাকায় স্থানীয়রা তাদের আটকে রাখে। পরে জোরারগঞ্জ থানা পুলিশের শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে তাদের থানায় নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে রিজার্ভ ট্রলার নিয়ে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল এলাকায় এসে নামে। তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা নং-০৮ তারিখ-১১ জুলাই-২০২১ দায়ের করে আটককৃত রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুনও একই এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে ৭ জন শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে এবং ৩০ মে ৩ দালাল সহ ১০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।





আর্কাইভ