শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১২ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়া গোরস্থানের পাশে মাদক ব্যবসায়ী ও সেবীদের আস্তানা : নজর নেই প্রশাসনের
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়া গোরস্থানের পাশে মাদক ব্যবসায়ী ও সেবীদের আস্তানা : নজর নেই প্রশাসনের
৪২৫ বার পঠিত
শুক্রবার ● ১২ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া গোরস্থানের পাশে মাদক ব্যবসায়ী ও সেবীদের আস্তানা : নজর নেই প্রশাসনের

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া সদর উপজেলার পৌরসভার ১৬নং ওয়ার্ডের মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে পতিত স্থানে প্রতিদিন রাতেই মাদক কেনাবেচা ও সেবন চলছে। উল্লেখ্য ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেন্ডাসহ বিভিন্ন নিষিদ্ধ নেশাযুক্ত মাদক কেনাবেচা ও সেবন চলছে। প্রতিদিনই উঠতি বয়সী কিশোর ও যুবকরা সাধারণ জনগণের সামনেই মাদক সেবন করছে বলে জানা গেছে। সাধারণ জনগণ এসকল মাদক ব্যবসায়ীদের কাছে থাকা দেশীয় অস্ত্রের ভয়ে কিছু বলতে পারে না, কিছু বললেই মাদক সেবনকারী ও মাদক বিক্রেতারা বিভিন্ন কায়দায় প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে। এছাড়াও অভিযোগ উঠেছে মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহ করছে মাদক ব্যবসায়ের অর্থ দিয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কয়েকটি বাড়িতে একই পরিবারের মধ্যে স্বামী-স্ত্রী ও দেবর মিলে চালাচ্ছেন রমরমা মাদক ব্যবসা। মোবাইলে বিকাশের মাধ্যমে মাদক বিক্রির টাকা লেনদেন হচ্ছে। সত্য উদঘাটনে বস্তুনিষ্ঠতার সঙ্গে কলম ধরলেই প্রাণনাশের হুমকি খেতে হচ্ছে সাংবাদিকদের। এ দিকে দীর্ঘদিন গোরস্থানের পাশে এই পতিত স্থানে মাদক বিক্রেতারা মাদক বিক্রয় করে এবং সেবনকারীরা মাদক সেবন করে। কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে এসে মাদক সেবনকারীরা এই স্থানে মাদক নিরাপদে সেবন করে। মাদক হাতের নাগালে পাওয়ায় এবং সেবনের স্থান নিরাপদ হওয়ায় এই এলাকার কিশোর ও যুবকরা দিনে দিনে মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে তরুণ কিশোর যুবকদের অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন কখন যেন তার আদরের সন্তান স্কুল-কলেজ বিমুখ হয়ে মাদকসেবী হয়ে যায়।
স্থানীয় জনগণের তথ্য অনুযায়ী, এই পতিত স্থানটি মাদকের আস্তানায় পরিণত হয়েছে এবং ওইসব মাদক বিক্রেতা ও সেবনকারী দেশীয় বিভিন্ন প্রকারের অস্ত্র সঙ্গে রেখে ক্ষমতা দেখায়। তাদের নাম প্রকাশ করতে ভীত সন্ত্রস্ত অসহায় নিরীহ এলাকাবাসী। যেখানে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার জনগণ ঘুমাবে নিশ্চিন্তে এবং মাদক নির্মূল করবে প্রশাসন। অথচ দুঃখজনক হলেও সত্য জেলা পুলিশের নাকের ডগায় মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে পতিত স্থানে চলছে রমরমা মাদকের ব্যবসা ও দেদারসে সেবন। সাধারণ জনগণ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত এই মাদকের আস্তানা নির্মূল করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, আমরা অবগত হয়েছি। অতিসত্বর অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ