শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার আহাদ ভূঞা
শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার আহাদ ভূঞা
মাটিরাঙ্গার প্রতিনিধি :: শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার কৃতি সন্তান এ্যাডভোকেট মো. আবদুল আহাদ ভূঞা । শুক্রবার ২৮ এপ্রিল ফেনী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী-ফেনীর শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাব তুলে দেন মাটিরাঙ্গার কৃতি সন্তান ও ফেনী জর্জ কোটের এ্যাডভোকেট মো. আবদুল আহাদ ভূঞার হাতে ।
এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল বাশার চৌধুরী উপস্থিত ছিলেন । জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেগম সুস্মিতা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিপি হাফেজ আহাম্মদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসের অধিনে ২০২৩ সর্বাধিক মামলা নিষ্পত্তিকারী আইনজীবী এড. মো. আবদুল আহাদ ভূঞা কে বর্ষসেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 