শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গাজীপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » গাজীপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত
৪৯৪ বার পঠিত
শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মুল্যে আইনী সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে শুক্রবার ২৮ এপ্রিল সকাল ৯ টায় গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ব্যানার ফেস্টুনে সজ্জিত বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে জজকোর্ট এলাকায় শেষ হয়।
গাজীপুর লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) শামীমা আফরোজ, জেলা প্রশাসক আনিসুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজগণসহ অত্র জজশীপের ও ম্যাজিস্ট্রেসী সকল বিচারকবৃন্দ, পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ আহছান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, গাজীপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ, সরকারী কৌশূলী, রাষ্ট্রপক্ষ কৌশুলী, জেলা সমাজসেবার উপপরিচালক এস. এম আনোয়ারুল করিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, বিভিন্ন এনজিও ও দাতা সংস্থার প্রতিনিধি, অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, জজশীপের সকল কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এরপর সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সভাপতিত্বে জজকোর্ট হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের অধিনে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও আদালতের কর্মকর্তাবৃন্দ।
উক্ত আলোচনা সভায় উল্লেখ করা হয় যে, জেলা লিগ্যাল এইড কমিটির সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর লিগ্যাল এইড অফিস গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইনগত কার্যক্রম সফল করার লক্ষ্যে নিরন্তর ভাবে কাজ করে চলেছে। এরই সুফল হিসেবে ২০২১ সালে গাজীপুর লিগ্যাল এইড অফিস ঢাকা বিভাগের সেরা লিগ্যাল এইড অফিস হিসেবে নির্বাচিত হয়। ২০২২ সাল হতে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত গাজীপুর লিগ্যাল এইড অফিসে মোট ৮৬৩ টি আবেদন গ্রহণ করা হয়েছে, গাজীপুর লিগ্যাল এইড অফিস হতে আইনি পরামর্শ সেবা প্রদান করা হয় মোট ১০৬০ জনকে, সফলভাবে এডিআর ভাবে নিষ্পত্তি করা হয় মোট ১৩৯ টি, মোট অর্থ আদায় হয় = ৪৬,৩৬,০৬৮/- টাকা।
এছাড়া গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এর বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সমূহর দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং প্রান্তিক পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন “জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩” সফল ভাবে পালনের মাধ্যমে রাষ্ট্রীয় আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেনতা বৃদ্ধি পাবে ও আইনগত সহায়তা এর কার্যক্রম আরো গতিশীল হবে। সকলের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ অচিরেই একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে।
র‌্যালির শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ