রবিবার ● ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি সুজন গ্রেফতার
বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি সুজন গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, একাধিক ডাকাতি মামলার ফেরারি আসামি দুর্ধর্ষ মো. সুজন আহমদ ওরফে সেবুলকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।
গ্রেফতার সুজন উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী গাঁও গ্রামের হাসান খান ওরফে হুসন খাঁ’র ছেলে।
শনিবার ১৫ এপ্রিল দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গাজী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কুখ্যাত এই ডাকাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জনায়, গ্রেফতার মো. সুজন আহমদ ওরফে সেবুল একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও জগন্নাথপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও সে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পরোয়ানাভূক্ত আসামি। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সেবুল একজন ভয়ংকর ডাকাত। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।




রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা 