রবিবার ● ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » মোরেলগঞ্জে গরিবের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার
মোরেলগঞ্জে গরিবের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর উপহার
এস.এম.সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমনত্রী শেখ হাসিনার উপহার গরিবের ঘরে ঘরে বিশেষ ভিজিএফ’র চাল পেয়ে তৃপ্তির হাসি হাসলেন বৃদ্ধ আব্দুল ছত্তার শেখ (৮৫)। তাদের বুকভরা জমে থাকা অনেক না বলা কথাই বলে ফেললেন সংবাদকর্মীদের সামনে। আমাদের মত গরিবের ভরসাই শেখ হাসিনা। ঈদের আনন্দে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে দু’মুটো খেতে পারি। এ জন্য এ চাল। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সুযোগ সুবিধা পাই। দোয়া করি প্রধানমন্ত্রীর জন্য আবার যেনো ক্ষমতায় আসতে পারে।
রবিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণকালে সুবিধাভোগী বিশারীঘাটা গ্রামে আব্দুল ছত্তার শেখ, সুফিয়া বেগম, পশ্চিম সরালিয়া গ্রামের সাবিনা বেগম, মালতি রানি, ছবুরজান বিবি, মোস্তফা শেখসহ একাধিকরা এ কথাগুলো বললেন।
৬৯৫ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির মোল্লা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রভাংশু কুমার রায়, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, মিলন শেখ, শাহাবুদ্দিন শেখ, মো. মনিরুজ্জামান, নারী সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা আক্তার খুকি, নাছিমা আক্তার।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু সদর ইউনিয়নে নয় এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ২১ হাজার ৩০৯ পরিবারের মাঝে প্রধানমস্ত্রীর উপহার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ অব্যাহত রয়েছে।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 