রবিবার ● ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ভূমিহীন সংহতির শ্রদ্ধা নিবেদন
রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ভূমিহীন সংহতির শ্রদ্ধা নিবেদন
![]()
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ও জাতীয় দিবস ২০২৩ এ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ভূমিহীন সংহতি রাঙামাটি জেলা কমিটি।
প্রভাত ফেরীর মাধমে ২৬শে মার্চ ভোর সাড়ে ৬টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিপ্লবী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন এর নেতৃত্বে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি আবুল হাশেম, সাধারন সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি এমিলী চৌধুরী ও ভূমিহীন সংহতির যুগ্ম আহবায়ক আহাম্মদ আলি, সদস্য রেখা ত্রিপুরা, ছায়া রানী চাকমা,কল্পনা চাকমা,শিখা চাকমা এবং জেলা-উপজেলা, ভূমিহীন সংহতি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।
আজ রবিবার সকাল ১০ টায় বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালের আগস্টে প্রায় ২০০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নেয় ব্রিটিশরা। কিন্তু ব্রিটিশদের এই সুদীর্ঘ শোষনের ইতিহাস ‘শেষ হইয়াও যেন হইলো না শেষ’। আর সেই স্বাধীনতা নাটকের শেষ অঙ্কের সূচনা ঘটে ১৯৭১ সালের ২৬ মার্চ- যার মাধ্যমে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ নামক নতুন এক ভূখণ্ড।
১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র। কিন্তু ভারতের পশ্চিমে অবস্থিত পশ্চিম পাকিস্তান ও পূর্ব দিকের ভূখণ্ড তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মধ্যে বৈরীতার হাওয়া দেখা যাচ্ছিলো শুরু থেকেই। বিশেষ করে অপেক্ষাকৃত শক্তিশালী পশ্চিম পাকিস্তান ভাষাসহ চাকরি ও বিভিন্ন ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যের আচরণ করতে থাকে- যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের মার্চ মাসে একটা অনিবার্য সংঘাতের দিকে মোড় নেয় পরিস্থিতি।
১৯৭১ সালের ২৫ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার গভীর রাতে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) নিরীহ জনগণের উপর হামলা চালায় ও রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয় ।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন 