সোমবার ● ২৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীনতা দিবসে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
আজ মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, অরবিন্দু বেপারি বিন্দু, জসিম উদ্দিন রাঢ়ী, মীর রেজাউল আলমসহ পার্টির নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের পর স্মৃতিসৌধে উপস্থিত পার্টির নেতা- কর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৫২ বছর পরও মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দ্বারা সংঘটিত রোমহষর্ক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে ন পারা আমাদের বিরাট জাতীয় ব্যর্থতা। আর স্বাধীনতার পাঁচ দশক পরও মুক্তিযোদ্ধাদের পূর্ণাংগ তালিকা প্রকাশ করতে না পারা ক্ষমাহীন অপরাধের সামিল। টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও কেবল সংকীর্ণ দলীয় দৃষ্টিভংগীর কারণেই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের পূর্ণাংগ তালিকা প্রনয়ণ করতে পারেনি।এটা আওয়ামী লীগ ও বর্তমান সরকারের জন্য অবমাননাকর।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার সুফল দেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে পৌঁছানো যায়নি। মুষ্টিমেয় শ্রেণী স্বাধীনতার সুফল আত্মসাৎ করেছে। এখনও মানুষের মৌলিক গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করা যায়নি। ভোটের অধিকার অস্বীকৃত,গণতান্ত্রিক অধিকার সংকুচিত; ২৫ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে।ধনী গরীবের সীমাহীন বৈষম্য পাকিস্তানি জমানার মত একদেশ দুই সমাজ, দুই অর্থনীতি কায়েম করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ী জাতিকে আজ পরাজয়ের দিকে ঠেলে দেয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত পাঁচ দশকে রাষ্ট্র জনগণের ভরসা ও আশ্রয়স্থল না হয়ে নিপীড়কের ভূমিকায় আবির্ভুত হয়েছে। শাসক দলের নেতত্বে রাষ্ট্রীয়সন্ত্রাস গণ আতংকে পরিনত হয়েছে।
তিনি বলেন, শাসক দল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অংগিকার - সাম্য, মানবিক মর্যাদাও সামাজিক ন্যায়বিচারকে ছেড়া কাগজে পরিনত করেছে। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেশকে মহাবিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, এই অবস্থা পরিবর্তনে মুক্তিযুদ্ধের মত আর একটি জাগরন,নতুন আর একটি মুক্তিযুদ্ধ জরুরী হয়ে উঠেছে।
এবারকার স্বাধীনতা দিবসে তিনি এই লক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 