সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন
রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রকাশ্যে এনাম নামে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মী খুন হয়েছে। রবিবার ৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। নিহত চম্পার বাড়ি রাঙামাটি জেলায়। তিনি দীর্ঘদিন যাবত এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র হোছনাবাদ শাখায় কর্মরত ছিলেন। সিএইচটি মিডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ শেষে এইচ এ প্লাজা তাদের অফিসে টাকা জমা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এক যুবকের সাথে তাদের কথা হয়। সম্ভবত যুবক তাদের গ্রাহক হতে পারে। এক পর্যায়ে চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ওই যুবক পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত এনামুল হকের (২৭) বাড়ি উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায়। সে ওই এলাকার মো. নুরুজ্জমার ছেলে। এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, “যুবক তাদের একজন গ্রাহক। সে তার মা ও বোনের নামে এক লাখ টাকা ঋণ নিয়েছে। কিন্তু ঠিক মতো সে কিস্তি পরিশোধ করতো না। কিস্তির বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া থানার (ওসি) মাহাবুব মিল্কি জানান, ঘাতক এনামকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন 