শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ এর আর এক দফা দাম বৃদ্ধি স্বেচ্ছাচারী ও হটকারি : সাইফুল হক
বিদ্যুৎ এর আর এক দফা দাম বৃদ্ধি স্বেচ্ছাচারী ও হটকারি : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিইআরসিকে পাশ কাটিয়ে সরকারের নির্বাহী আদেশে বিদ্যুৎ এর আর এক দফা দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও হটকারি’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন জবাবদিহিবিহীন সরকার জনগণের উপর একের পর এক দূর্ভোগ চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুরি,দূর্নীতি ও অব্যবস্থাপনা দূর না করে তার জন্য উল্টো শাস্তি দেয়া হচ্ছে জনগণকে।
তিনি বলেন,এই সরকার গত ১৪ বছরে ১১ বার বিদ্যুৎ এর দাম বাড়াল।এর আগে গেল ৫ জুন ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রায় ২৩ শতাংশ ; আর গেল ৫ আগস্ট জ্বালানি তেলের অবিশ্বাস্য দাম বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, সরকারের এসব হটকারি গণবিরোধী সিদ্ধান্তে স্বল্প আয়ের মানুষের কষ্ট চরমে উঠেছে। দেশের সামষ্টিক অর্থনীতিতেও এর মারাত্মক নেতিবাচক অভিঘাত দেখা দিয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার এই খাতে তার ভূলনীতি, চুরি,দূর্নীতিকে আড়াল করতে চায়।
তিনি বলেন,মানুষের জীবন - জীবিকা নিয়ে সরকার যা খুশী তাই করছে।একদিকে তারা আর্থিক সংকটের কথা বলছে,আর অন্যদিকে জরুরী নয় এরকম মেগা প্রকল্পে লক্ষ কোটি টাকা খরছ করছে।
বিবৃতিতে তিনি বিদ্যুৎসহ জ্বালানি সামগ্রীর দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।তিনি গণদূর্ভোগ কমাতে এই খাতে প্রয়োজনে ভর্তুকী প্রদানের আহবান জানান।




দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা 