রবিবার ● ১১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আাত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ
আাত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রায় এক লাখ ৪০ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয় পরিষদ হল রুমে শাহাগোলা ইউনিয়নের ৮ ও ৯ নাম্বার ওয়ার্ডবাসীদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ করা হয়।
এ সময় শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার শাহ, মো. আবুল কালাম আজাদ, দিপ্ত কুমার, গোলাম রাব্বানী, সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর ১,২,৩ ওয়ার্ডের শাহাগোলা উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর ৮ ও ৯ ওয়ার্ডের ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে, ১৪ ডিসেম্বর ৪ ও ৫ ওয়ার্ডের ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ে এবং ১৫ ডিসেম্বর ৬ ও ৭ ওয়ার্ডের একই বিদ্যালয়ে দেওয়া হবে।
বিতরণ কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। দু-এক দিনের মধ্যে অন্যান্য ইউনিয়নের সময়সূচি জানানো হবে বলে অফিস জানায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে।
তিনি আরও বলেন, কেউ যদি পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে ফেলেন তাহলে ট্রেজারি চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তিনশ ৪৫ টাকা জমা দিয়ে কার্ড গ্রহণ করতে হবে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট 