মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » অবৈধ বালু উত্তোলনে মানিকছড়িতে ১জনের কারাদণ্ড
অবৈধ বালু উত্তোলনে মানিকছড়িতে ১জনের কারাদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ব্যাক্তিকে ১লাখ টাকা জরিমানা ও অপর ১জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার(২১ নভেম্বর) সকালে উপজেলার ছুদুরখীল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২জনকে দন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার ছুদুরখীল ও যোগ্যাছোলা ইউনিয়নের বেশ কিছু স্থানে এক শ্রেণীর অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হালদা খালের উৎপত্তিস্থল রামগড়-বাটনাতলী খাল থেকে বালু উত্তোলন করছে।
এসময় যোগ্যাছোলা ইউনিয়নের চাকমাপড়া এলাকার খালের পাড় থেকে অবৈধ বালু উত্তোলন করায় মো. সুমন(৩৬) নামের একজনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে ছুদুরখীল এলাকায়ও অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. শহিদুল ইসলাম(৪১) নামের আরেকজনকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১লক্ষ টাকা জরিমানা ও আরেক জনকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 