মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » টিউবওয়েলের পানির কষ্ট দূর হলো তাদের
টিউবওয়েলের পানির কষ্ট দূর হলো তাদের
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: পাহাড়বেষ্টিত ইউনিয়ন মিরসরাইয়ের করেরহাট। পাহাড়বেষ্টিত হওয়ায় কোথাও কোথাও টিউবওয়েলের পানির কষ্ট রয়েছে। তেমনই ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিন অলিনগর গ্রাম। এই গ্রামের পানির কষ্টে ভূগছিলেন ৫ পরিবারের প্রায় অর্ধশত বাসিন্দা। অবশেষে সেখানে টিউবওয়েল স্থাপন করার উদ্যোগ নেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক জাকারিয়া। রবিবার টিউবওয়েল উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কালা মেম্বার, উপজেলা বিএনপির সদস্য ও করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক, করেরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, আব্দুল খালেক, বিএনপি নেতা মাষ্টার শাহ জাহান, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খানসাব, যুগ্ম আহ্বায়ক রাহাত, নজরুল ইসলাম, সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি সামসুদ্দীনসহ আরো অনেকেই। পানি পান ও মিষ্টি বিতরণের মাধ্যমে টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং যাদের অর্থায়নে এই মানবিক কাজ সম্পন্ন হয়েছে তাদের জন্য দোয়া করা হয়।
মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বলেন, করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগরে খাবার পানির সংকটে থাকা কয়েকটি পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 