শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » ইয়াবাসহ মাদক কারবারি খুশিকে আটক
ইয়াবাসহ মাদক কারবারি খুশিকে আটক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবা সহ মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে তাকে উপজেলার নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মহিলা মাদক কারবারি হলো, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইশ্বকারী মোড়া এলাকার সুমন ভূঁইয়ার স্ত্রী খুশি(৩৫)। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিজামপুর এলাকায় কুমিল্লাগামী গ্রাম বাংলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে খুশিকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 