শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » পার্বত্য স্থানীয়দের বেকারত্ব গুচাবে পর্যটন শিল্প : পার্বত্য মন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি » পার্বত্য স্থানীয়দের বেকারত্ব গুচাবে পর্যটন শিল্প : পার্বত্য মন্ত্রী
৭০১ বার পঠিত
সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য স্থানীয়দের বেকারত্ব গুচাবে পর্যটন শিল্প : পার্বত্য মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, অপার সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল। বান্দরবান ইতোমধ্যে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় নগরী হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, পর্যটন শহর বান্দরবানকে সাজাতে নতুনভাবে পরিকল্পনা নেয়া হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দর্শনীয় স্থানগুলোকে আরো আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের স্থানীয়দের বেকারত্ব গুচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পর্যটন শিল্প।
রবিবার বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এসময় জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বান্দরবান সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস ও বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, পর্যটন নগরী বান্দরবানে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে সেই জন্য মহাসড়কসহ আভ্যন্তরীণ সড়কগুলোর উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নৈতিক কাজ হলো দেশের সার্বিক উন্নয়ন করা। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় একদিন পার্বত্য এলাকার পর্যটন ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখা দিবে। তিনি বলেন, আগামীতে পর্যটনখাত আরো সমৃদ্ধ হবে। এগিয়ে যাবে বান্দরবান, আর বান্দরবানের আর্থ-সামাজিক অবস্থা ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করেছেন আর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আর্দশে বাংলাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সার্বিক উন্নয়নে সকল ক্ষেত্রে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক ইস্যু নিয়ে সভায় আলোচনা হয়। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় দেশে ১৫ হাজার ম্যালেরিয়া রোগী সনাক্ত হয়েছে যার মধ্যে বান্দরবানেই সনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার। সভায় স্বাস্থ্য সচেতনতার বিষয়টি খুব গুরুত্ব পায়। এছাড়া সভায় পর্যটন শিল্পের আধুনিকায়ন ও এর সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।





অর্থনীতি এর আরও খবর

কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ
ভোগ্যপণ্যের লাগামহীন মুল্য বৃদ্ধিতে বেকায়দায় সাধারণ ভোক্তারা ভোগ্যপণ্যের লাগামহীন মুল্য বৃদ্ধিতে বেকায়দায় সাধারণ ভোক্তারা

আর্কাইভ