শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা : আটক-৪
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা : আটক-৪
৪৮১ বার পঠিত
রবিবার ● ৬ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা : আটক-৪

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ চেষ্টাকালে ৪ জনকে স্থানীয়রা আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। অপহরণ থেকে বেঁচে যাওয়া বেকারি ডেলিভারিম্যান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের বাগান গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে মুক্তার হোসেন (৪০) ।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের কায়েদ পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ জুয়েল (২৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে সারোয়ার (৩৫), হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ইউনিয়নের আয়লা তলি গ্রামের খালেক ওরফে সালামের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও দুরাল ইউনিয়নের মোমেনপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে কামাল হোসেন (২৭)।
ভুক্তভোগী মুক্তার হোসেন জানান, সে কাজ শেষে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে গৌরীপুর উপজেলার রামগোপালপুর অতিক্রম করতেই প্রাইভেটকার দিয়ে কয়েকজন লোক তাঁর গাড়ির গতিরোধ করে। তখন তারা ডিবি পরিচয়ে তাঁর কাছে মাদক আছে বলে হ্যান্ডকাপ পড়িয়ে প্রাইভেট কারে তুলে। পরে গাড়িতে তুলে ডিবি পরিচয়ধারীরা তাকে ইট ও লাঠি দিয়ে মারাত্মকভাবে আঘাত করতে থাকে। তখন সে প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামগোপালপুর থেকে অপহরণের গাড়িটি মুক্তারকে নিয়ে নান্দাইল-কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। তখন মুক্তারের আত্মচিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করে ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চার ব্যক্তিকে গাড়িসহ আটক করে। পরে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে থাকা ড্রাইভার ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত ডেলিভারিম্যানকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় মামলা হবে। আহত মুক্তার হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে থানা আসিতেছে। মামলা শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ