শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে মোটরসাইকেল ও চাঁদের গাড়ী মুখোমুখি সংর্ঘষে নিহত-১ , আহত-২
রাঙামাটিতে মোটরসাইকেল ও চাঁদের গাড়ী মুখোমুখি সংর্ঘষে নিহত-১ , আহত-২
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক আবাসিক এলাকায় রাজস্থলী টু বাঙ্গালহালিয়া সড়কে মটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমৃখি সংর্ঘষের ঘটনায় উক্যাচিং নামক (১৮) স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে।
আহতরা হলেন হলেন : মোটর সাইকেল চালক কাঞ্চন তনচংগ্যা (২৬) ও মাওয়াচিং (২০)।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক এলাকায়। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় রাজস্থলীর চন্দ্রঘোনা সড়কে বিপরীত থেকে আসা চাঁদের গাড়ী ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে উক্যাচিং মারমা নামে স্কুল ছাত্রী নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরেকজন নারী যাত্রী আহত হয়েছেন। নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে বলে জানা যায়। সে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
এবিষয়ে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনায শুনেছি, সকালে ঘটনার পর পর ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কতব্যরত ডাক্তার উক্যাচিং মারমাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় চাঁদের গাড়ী চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।




২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক 