বুধবার ● ১২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করায় ২ জেলেকে ১ বছরের কারান্ড
সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করায় ২ জেলেকে ১ বছরের কারান্ড
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে মঙ্গলবার ১১ অক্টোবর দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালতের নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মো. মাছুম হাওলাদার (২৬)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে দিন রাত অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে কোন জেলেকে ছাড় দেওয়া হবে না।




নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস
মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন
আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন
মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার 