রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার উদ্বোধন করলেন বীর বাহাদুর
ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার উদ্বোধন করলেন বীর বাহাদুর
বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ৮ অক্টোবর রাতে বান্দরবান জেলা সদর রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই পোয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান। মন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত 