বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশ তৈরী করতে নির্বাচন কমিশন বরারব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চিঠি
বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশ তৈরী করতে নির্বাচন কমিশন বরারব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চিঠি
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাজনৈতিক দল সমূহের সকল স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্যের অন্তর্ভূক্তি নিশ্চিত করতে ২০৩১ সাল পর্যন্ত সময় বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।
নির্বাচন কমিশন বরাবর পাঠানো চিঠিতে পার্টির পক্ষ থেকে আজ পাঠানো চিঠিতে এই শর্ত প্রতিপালনে কমপক্ষে আগামী ১০ বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠি উত্তরে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে নারীর অধিকার, মর্যাদা ও উন্নয়নের স্বার্থে পার্টির কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম এক তৃতীয়াংশ নারী সদস্য থাকা প্রয়োজন। এই লক্ষ্য পূরণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা থাকা প্রয়োজন।
পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর পাঠানো চিঠিত বলা হয়েছে নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ থাকলেই কেবল নারীরা বেশী সংখ্যায় রাজনৈতিক কর্মকণ্ডে অংশ নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণীত হবে। এ লক্ষ্যে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল ধরনের প্রচারণা বন্ধ করে নারীর জন্য নিরাপদ ও বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশ তৈরী করতেও নির্বাচন কমিশন উপযুক্ত ভূমিকা রাখতে পারে।
পার্টির চিঠিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তসমূহ চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলসমূহের মতামত ও পরামর্শসমূহকেও নির্বাচন কমিশনের বিবেচনায় নেবার আহ্বান জানানো হয়্
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর স্বাক্ষরে নির্বাচন কমিশন বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 