বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আকাশ (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আকাশ উপজেলার ইসলামগাঁথী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরপাড়ে মুরগির খামারে কাজ করতো। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই খামরের মালিক তাকে খামারের কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আর সে বাড়ি ফিরেনি। আজ বুধবার সকালে লোকজন পুকুর পাড়ের একটি গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে
সংবাদ দেন। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।
এদিকে এ লাশ নিয়ে এলাকায় চলছে ব্যাপক গুঞ্জন। আকাশের পিতার অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। আত্রাই থানার (ওসি-তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট ও পরিবারের অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস 