শিরোনাম:
●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি বেদখল বন্ধের দাবিতে মাটিরাঙ্গায় ইউপিডিএফের বিক্ষোভ
প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি বেদখল বন্ধের দাবিতে মাটিরাঙ্গায় ইউপিডিএফের বিক্ষোভ
৪০৫ বার পঠিত
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমি বেদখল বন্ধের দাবিতে মাটিরাঙ্গায় ইউপিডিএফের বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামে বেদখলকৃত ভূমি ফেরত দান, সেটলারদের সমতলে পুনর্বাসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান এবং ভূমি বেদখল বন্ধের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার সময় মাটিরাঙ্গা উপজেলার ওয়াছু এলাকায় ইউপিডিএফ’র মাটিরাঙ্গা-গুইমারা ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ’র গুইমারা ইউনিটের সংগঠক তানিমং মারমার সভাপতিত্বে ও নিশান মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় প্রতিনিধি রজেন্টু চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর মাটিরাঙ্গা উপজেলা সভাপতি অনিমেষ চাকমা।
সমাবেশে যুব ফোরাম নেতা রজেন্টু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূমি সমস্যা। এদেশের শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ সেটলার বাঙালিকে অনুপ্রবেশ ঘটিয়ে তাদেরকে পাহাড়িদের জায়গায় পুনর্বাসনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে এই ভূমি সমস্যাকে জটিল করে তুলেছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের ওপর যে নিপীড়ন-নিপীড়ন শুরু করা হয়েছিল দীর্ঘ ৫০ বছরেও তা চলমান রয়েছে। ইতোমধ্যে পাহাড়িদের লক্ষ লক্ষ একর ভূমি বেদখল করা হয়েছে। এখানে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীগুলো সেটলার ও ভূমিদস্যুদের সহযোগীতা দেয়ায় দিন দিন ভূমি বেদখলের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। তিন পার্বত্য জেলায় প্রতিনিয়ত কোথাও না কোথাও ভূমি বেদখলের ঘটনা সংঘটিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামা উপজেলায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক প্রশাসনের সহযোগিতায় ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি জবরদখল করে সেখান থেকে তাদেরকে উচ্ছেদের যে চেষ্টা চলছে তার জন্য তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি রাজনৈতিক উদ্দেশ্যে পুনর্বাসিত সেটলার বাঙালিদের সমতলে সরিয়ে নেয়ার দাবি জানিয়ে বলেন, যতদিন এই অঞ্চলে সেটলাররা থাকবে ততদিন এই ভূমি সমস্যার সমাধান হবে না। কারণ অধিকাংশ ভূমিই এখন সেটলার বাঙালিরা বেদখল করে ফেলেছে। কাজেই তাদেরকে পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের মাধ্যমেই এখানকার ভূমি সমস্যার সমাধানের উদ্যোগ নিতে হবে।
পিসিপি নেতা অনিমেষ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের ন্যায্য আন্দোলন দমনের লক্ষ্যে সরকার পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন ও ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। মাটিরাঙ্গাসহ গোটা পার্বত্য চট্টগ্রামে এখন ভূমি আগ্রাসন চলছে। গত জুলাই মাসে মহালছড়ির মাইসছড়ি জয়সেন পাড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় সেটলাররা পাহাড়িদের ৩৭টি ঘরবাড়ি ভাংচুর ও জ্বালিয়ে দিয়েছে। কিন্তু প্রশাসন বরাবরেই মতোই সেটলারদের পক্ষাবলম্বন করায় পাহাড়িরা এখনো তাদের বসতভিটায় ফিরতে পারেনি।
তিনি আরো বলেন, কখনো বিভিন্ন বাহিনীর ক্যাম্প স্থাপনের নামে, কখনো পর্যটনের নামে, কখনো উন্নয়ন কিংবা সড়ক নির্মাণের নামে এই ভূমি বেদখলের মহোৎসব চলছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে খুন, গুম, গ্রেফতারসহ নানা হয়রানির শিকার হতে হচ্ছে।
তিনি ভূমি বেদখলসহ অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
ইউপিডিএফ সংগঠক ও বিক্ষোভ সমাবেশের সভাপতি তানিমং মারমা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের নিশ্চিহ্ন করে দেয়ার নীলনক্সা বাস্তবায়ন করে চলেছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেকে অসাম্প্রদায়িক ও সংখ্যালঘু দরদী হিসেবে বুলি আওড়ালেও কার্যত উগ্রসাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে আর ২০১৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক দমনমূলক ১১ নিদের্শনা জারি করে পার্বত্যাঞ্চলে দমন-পীড়ন বাড়িয়ে দিয়েছে। যার কারণে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভিন্ন ভাষাভাষী জাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন সাম্প্রদায়িক হামলা, মামলাসহ ভূমি বেদখল ও উচ্ছেদের শিকার হচ্ছেন।
তিনি আরো বলেন, সরকার দশকের পর দশক ধরে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে পুনর্বাসিত সেটলার বাঙালিদের রেশন সুবিধা দিয়ে পার্বত্য চট্টগ্রামে বহাল রেখে পাহাড়িদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সেটলাররা পার্বত্য চট্টগ্রামে গণহত্যা, সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল, নারী নির্যাতনসহ নানা অপরাধকর্ম সংঘটিত করছে। অন্যদিকে সরকারের প্রতিশ্রুতি ও চুক্তি মোতাবেক ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের পুনর্বাসনে সরকার এখনো সঠিক কোন উদ্যোগ নেয়নি। ভারত প্রত্যাগত শরণার্থীরা এখনো তাদের ভিটেমাটি ও জমিজমা ফেরত পায়নি।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখল বন্ধ করা এবং এ যাবত বেদখলকৃত সকল জমি ফিরিয়ে দেওয়া, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ নিজ জমিতে যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান করা, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান, সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসন করা এবং পার্বত্য চট্টগ্রামে অন্যায় দমনপীড়ন বন্ধ ও সেনাশাসন ‘অপারেশন উত্তরণ’ তুলে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জোর দাবি জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা  গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল  কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

আর্কাইভ