সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » প্রধানমন্ত্রী পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে ব্যাপক উন্নয়ন বরাদ্দ দিয়েছে : বীর বাহাদুর
প্রধানমন্ত্রী পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে ব্যাপক উন্নয়ন বরাদ্দ দিয়েছে : বীর বাহাদুর
লামা, বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশ ও মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন বরাদ্দ দিয়েছেন।
আজ বান্দরবান জেলার লামা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মাঠে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
মন্ত্রী বীর বাহাদুর বলেন, বান্দরবানের প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, দারিদ্র্যমুক্ত থেকে সার্বিক উন্নয়নের সুফল ভোগ করছে। রেডক্রিসেন্ট সোসাইটির কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিনাশ্রমে দুর্যোগ মুহূর্তে তারা ফ্রন্ট লাইনের যোদ্ধা’। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার কাজে রেডক্রিসেন্ট সোসাইটি বিশেষ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, বিশ্ব নেতারা আজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজকে অনুকরণ-অনুস্মরণ করছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি বড় গর্বের ও অহংকারের।
মন্ত্রী বান্দরবানের লামা উপজেলায় সোয়া ৬ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জীবিকায়ন সুফলভোগীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কাজের জন্য লামা উপজেলার সদর ইউনিয়নের ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ (চেক) বিতরণ করা হয়।
এসময় পার্বত্য মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত লামা মার্কার মসজিদ কমপ্লেক্স ভবন, লামা উপজেলায় মডার্ণ হাই স্কুলের ছাত্রাবাস ভবন, ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্লাব ঘর, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তার উদ্বোধন করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, বান্দরবানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, পরিচালক (সিডি বিভাগ) মোঃ বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার উপস্থিত ছিলেন।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 