সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৭১ টিভি’র নানিয়ারচরের সংবাদ সংগ্রাহক পদ থেকে মেরাজকে অব্যাহতি
৭১ টিভি’র নানিয়ারচরের সংবাদ সংগ্রাহক পদ থেকে মেরাজকে অব্যাহতি
সংবাদ বিজ্ঞপ্তি :: ৭১ টেলিভিশন রাঙামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নানিয়ারচর উপজেলার ৭১ টিভি অস্থায়ী সংবাদ সংগ্রাহক পদ থেকে মেরাজ হোসেন (সুজন) কে অব্যাহতি প্রদান করা হয়েছে। একাত্তর টেলিভিশনের হেড অফিসের সিদ্ধান্তের আলোকে উক্ত অব্যাহতি ঘোষণা করা হয়েছে। অদ্যবদি থেকে তার সাথে ৭১ টেলিভিশন এর হেড অফিস, বার্তা বিভাগসহ রাঙামাটি জেলা প্রতিনিধি-অফিসের সাথে প্রাতিষ্ঠানিক কোন যোগাযোগ ও সম্পর্ক নেই। তাকে নিউজ সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি অফিসের অনুমতি নানিয়ে একাত্তর টিভির লোগো বানিয়ে সেগুলো বিভিন্ন সরকারী-বেসরকারি অফিসে ব্যবহার করেছেন; যাহা সম্পূর্ন বেআইনি এবং অপেশাদারমুলক আচরন। বিষয়টি নিয়ে মেহেরাজ হোসেন সুজনকে অবহিত করে ইতিমধ্যেই রাঙামাটি অফিসে এসে বিস্তারিত আলোচনার জন্য ডাকা হলেও তিনি আসেননি এবং সন্তোষজনক কোন জবাবও দেননি। তাকে তার আইডি কার্ড, লোগো, ফিতা জেলা অফিসে বারবার জমা দিতে বলা হলেও
নানা অযুহাতে এখন অবধি জমা দেয়নি। তাই অফিস আদেশে এগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। কোথাও এসব কার্ড বা লোগো পদর্শন করলে সংবাদ দিন, তার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
তাই অদ্যবদি থেকে সুজনের সাথে একাত্তর টেলিভিশনের নিউজ বিভাগের কোনো ধরনের সম্পর্ক নেই। এখন থেকে সুজনের সাথে এই বিষয়টি নিয়ে কেউ কোনো ধরনের যোগাযোগ না করার জন্যে সংশ্লিষ্ট্য সকলকে অনুরোধ জানানো হলো। তার কোনো ধরনের অপেশাদারমূলক কার্যক্রমের দায়ভার ৭১ টিভি হেড অফিস/রাঙামাটি জেলা অফিস/প্রতিনিধি নিবে না।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 