শিরোনাম:
●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে ●   প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি ●   ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ ●   ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন ●   পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নতুন জাত লাভ জনক হলে বন্ধ চিনিকল আবার চালু হবে : শিল্প সচিব
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নতুন জাত লাভ জনক হলে বন্ধ চিনিকল আবার চালু হবে : শিল্প সচিব
৩৮১ বার পঠিত
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন জাত লাভ জনক হলে বন্ধ চিনিকল আবার চালু হবে : শিল্প সচিব

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সহযোগীতায় চাষকৃত বিএসআরআই-৪৬ জাতের আখ ক্ষেত পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচীব জাকিয়া সুলতানা। শনিবার দুপুরে দিকে তিনি কালীগঞ্জ সুন্দরপুর গ্রামের কামাল হোসেনের ক্ষেত পরিদর্শন করেন। এসময় শিল্পমন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে শিল্প সচীব বলেন, আখের এই জাত সারা বাংলাদেশে ৩৫ একর জমিতে পরীক্ষামুলকভাবে চাষ শুরু হয়েছে। এবছর উৎপাদিত আখ থেকে বীজ তৈরি করা হবে এবং আগামী বছর থেকে ক্রাশিংয়ে যাবে। এই জাতের আখ থেকে চিনি উৎপাদনের হার ধরা হয়েছে অনেক বেশী। এই উৎপাদন যদি সফল হয় তাহলে চিনিকলগুলো আবার লাভে ফিরবে। সে ক্ষেত্রে বন্ধ চিনিকল গুলো আবার চালু করা হবে এবং চিনিকলের যন্ত্রপাতী আধুনিকায়ন করা হবে। সেই সাথে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনাও পরিশোধ করা সম্ভব হবে।

নবী (সাঃ) কে অবমাননাকর মন্তব্যকারী সেই যুবক অবশেষে ঢাকা থেকে গ্রেপ্তার
ঝিনাইদহ :: ঝিনাইদহ হরিণাকুন্ডু থানায় রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। মামলা দায়েরের কিছুক্ষণ পরেই ঢাকা থেকে মামলার প্রধান আসামি হাসান মেহেদীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক যুবক আরেক যুবকের ফেসবুক পোষ্টে মহানবী (সঃ) কে নিয়ে বাজে কমেন্ট বা মন্তব্য করে। এই কমেন্ট বা মন্তব্য পড়ে নবী প্রেমিকরা ক্ষোভে ফেটে পড়েন। হাসান মেহেদী নিজের বক্তব্যে অটল খেকে বলেন যে এটা সে জেনে বুঝেই করেছে এবং এই মন্তব্য ডিলিট সে বেঁচে থাকতে কখোনোই ডিলেট করবে না বলে জানালে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পরে। এ ঘটনায় শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল চত্বরে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসুচির ডাক দিলে হরিণাকুন্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ উত্তেজিত জনতার সাথে কথা বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। ফলে উত্তেজিত জনতা ৩ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, অবমাননাকর মন্তব্যকারী যুবক হাসান মেহেদী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরী করে। তার ভাতিজা ২০১৩ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে কলেজ কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে। হাসান মেহেদীসহ কিছু লোক হরিণাকুন্ডুতে আলাদা একটি ধর্ম পালন করে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে যাতে কোন সহিংস ঘটনা না ঘটে সেদিকে সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসান মেহেদিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ২০
ঝিনাইদহ :: ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালে শহরের আরাপপুর ও সদর উপজেলার হলিধানী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত থেকে সকাল পর্যন্ত আরাপপুর মাস্টারপাড়া, উকিলপাড়াসহ বিভিন্ন স্থানে একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে তা শহরের বাইরে চলে যায়। এছাড়াও সদর উপজেলার হলিধানী এলাকায় কুকুড়ের কামড়ে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরাপপুর এলাকার রহিমা খাতুন বলেন, আমি সকালে হাটতে বের হই। এই সময় একটি লাল রংয়ের কুকুর এসে কামড়াতে শুরু করে। আমাকে কামড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শুনি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করেছে। একই এলাকার নাজমা খাতুন বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই কুকুরটি কামড় দিয়ে পালিয়ে যায়। অনেক মানুষকে কামড়িয়েছে। অনেকের কামড়িয়ে মাংস ছিড়ে নিয়েছে। পরে লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার জানান, হাসপাতালে কুকুরের কামড়ে রোগী এসেছিলো। কয়েকজনকে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

প্রতি কেজি মরিচ ১৫ টাকা থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে
ঝিনাইদহ :: ঝিনাইদহে কাঁচা মরিচের ব্যাপক দর পতন হয়েছে। এতে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক মাস আগেও পাইকারি প্রতি কেজি কাঁচা মরিচ দু’শ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে বাজার কমে প্রতি কেজি মরিচ ১৫ টাকা থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সুত্রে জানা যায়, জেলায় এক হাজার ৭২৪ হেক্টরে মরিচ চাষ হয়েছে। চাষিরা জানায়, বর্তমানে গাছে প্রচুর মরিচ ধরছে। হাট বাজার প্রচুর কাঁচা মরিচ উঠছে। দাম পড়ে গেছে। থেত থেকে এক কেজি মরিচ তুলতে কামলাকে ১০ টাকা করে দিতে হচ্ছে। এরপর ভ্যান ভাড়া দিয়ে হাট এনে ১৫ টাকা থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। চাষির হাতে কিছু থাকছে না। অপর দিকে খুচরা প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ টাকা থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি
পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত পার্বতীপুরে কৃষি সমৃদ্ধি লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ